পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মসূচির উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।