টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ঈদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। শহর থেকে মানুষ গ্রামে যাওয়া গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে, তা বিএনপির পছন্দ নয়।’
পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের চার জেলায় পাঁচজন খুন হয়েছেন। শনিবার পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। এদিকে ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঈদের নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সবাইকে নিয়ে ঈদ উদযাপনেই প্রকৃত আনন্দ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বিত্তশালী ও সার্মথ্যবানদের দরিদ্রদের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের আকাশে সকাল থেকেই ছিল ঝকঝকে রোদ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ে, তবে আগের কয়েকদিনের মতো তাপমাত্রা বেশি ছিল না।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শান্তির বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। শনিবার সকালে কলকাতার রেড রোডে ঈদ উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা।
২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো: আবদুল হামিদ। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
আনন্দ ভ্রমণের জন্য পবিত্র ঈদুল ফিতরের দিনও চলবে মেট্রোরেল। তবে আজকের দিনের জন্য মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। ঈদের দিন রাজধানীবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।