আজ বুধবার ট্রেনযোগে ঈদযাত্রার তৃতীয় দিন। এদিন আন্তঃনগর ও লোকাল মিলে মোট ৫২ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ঈদ
পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শুরু হয়েছে। এ ছুটিতে বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংক। তবে তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে বুধবার (১৯ এপ্রিল) থেকে তিনদিন সীমিত পরিসরে শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে।
আগামীকাল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত শুরু হচ্ছে ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়বেন প্রায় এক কোটি মানুষ। দেশের অন্যান্য বিভাগ থেকে কর্মজীবী এবং শিক্ষার্থী মিলিয়ে আরও প্রায় পাঁচ কোটি মানুষ নিজের বাড়িতে যাবেন। এবারের ঈদে সব মিলিয়ে প্রায় ছয় কোটি মানুষ নাড়ির টানে বাড়ি যাবেন।
ঈদুল ফিতর সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আসন্ন ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার শেষ কর্মদিবস। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এরপর দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) এই তিন দিন ঈদের ছুটি।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন। বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন।
জনপ্রিয় অভিনেতা আজম খান প্রতিবছরের মতো এবারও ঈদের কাজের শুটিং শুরু করেছিলেন বছরের শুরুতেই। সারা বছরই নাটক, টেলিফিল্ম আর সিনেমায় কাজ করা হয় তার।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম নয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।