ভারতের বিষ্ণুপুর, চূড়াচাঁদপুরের পর এবার ইম্ফল পশ্চিম জেলা। শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়িয়েছে সংঘর্ষকবলিত মণিপুরের এই জেলায়।
উত্তপ্ত মণিপুর
ফের উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গত কয়েক দিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে দেশটির এ রাজ্যে, আজও তীব্র সংঘাত চলছে। সেখানে প্রায় ৪০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এ তথ্য দিয়েছে।