উত্তোলন

গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেফতার ২

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেফতার ২

বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতে নাতে ধরেছে নৌ-পুলিশ। কুষ্টিয়ার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে। বিশ্ববাজারে তেলের দাম বেশি রাখতে গত রোববার তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি। পরে রাশিয়াও তার সঙ্গে যোগ দিয়েছে। খবর রয়টার্সের। 

মালিকানাধীন কৃষিজমি থেকে বালু-মাটি উত্তোলন নয়, সংসদে বিল

মালিকানাধীন কৃষিজমি থেকে বালু-মাটি উত্তোলন নয়, সংসদে বিল

ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না—এমন বিধান করতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল–২০২৩’ উত্থাপণ করা হয়েছে। বিদ্যমান আইনে কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা সম্পর্কিত কোনো বিধিনিষেধ ছিল না।

সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরবাজারে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে বাজারের তিন রাস্তায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারের দোকানপাট বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।

আফগানিস্তান নিজেরাই তেল উত্তোলন করছে

আফগানিস্তান নিজেরাই তেল উত্তোলন করছে

তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান এখন নিজেরাই তেল উত্তোলন শুরু করেছে। রোববার (৯ জুলাই) প্রথমবারের মতো কাশগারি তেলক্ষেত্রের কূপ থেকে তেল উত্তোলন শুরু করেছে তারা।

তেল উত্তোলন হ্রাসে তিন দেশকে ওপেকের সমর্থন

তেল উত্তোলন হ্রাসে তিন দেশকে ওপেকের সমর্থন

সৌদি আরব, রাশিয়া এবং আলজেরিয়ার উৎপাদন কমানোর সর্বশেষ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের জ্বালানি ও তেল মন্ত্রীরা।

তেলের উত্তোলন আরও কমানোর ঘোষণা সৌদির

তেলের উত্তোলন আরও কমানোর ঘোষণা সৌদির

জ্বালানি তেল উত্তোলন ও পরিশোধিত-অপরিশোধিত তেল রপ্তানীকারী দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা সৌদি আরব দেশীয় খনিগুলো থেকে তেলের দৈনিক উত্তোলন আরও হ্রাস করার ঘোষণা দিয়েছে। সোমবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী আগস্ট থেকে প্রতিদিন দশ লাখ ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) তেল কম তোলা হবে।