ফিলিস্তিন শাসিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
উদ্বেগ
বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারসহ বাংলাদেশের সাধারণ পরিবেশে নিয়ে আবারো উদ্বেগের কথা জানিয়েছে জাতিসঙ্ঘ।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।
সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশের নামে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন। সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়।
আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। ভাইরাসটির নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ডেনমার্কে এই নতুন ধরন শনাক্ত করা হয়েছে। তবে এর প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই জানায়নি ডব্লিউএইচও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সহিংসতা ও হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছে দেশটি।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ৪৩টি দেশের ১০০ কোটি মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছে। কলেরার অস্বাভাবিক উচ্চ মৃত্যুর অনুপাতও উদ্বেগজনক অবস্থায় আছে। মালাউই ও নাইজেরিয়ায় এ বছর মৃত্যুর হার তিন শতাংশের বেশি।