নাটেরে প্রতিপক্ষের হামলায় নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন আহত হয়েছেন।
উপজেলা
সারাদেশে বিভিন্ন উপজেলায় কর্মরত ২৯ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তাদের বদলি ও নতুন পদায়নের আলাদা আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের পরিবর্তে পুরোনো আমন চাল সংগ্রহ করে গুদামজাত করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা খাদ্যগুদাম সিলগালা করে ৫ হাজার ৩৩৩ বস্তা (১৬০ টন) চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা তাঁতি দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।হেলিবোর্ড বাজারের আনোয়ারের চাটালে সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে আব্দুস সালামের সভাপতিত্বে, সঞ্চালনা করেন মোঃ আলমগীর খোকন।
যশোরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছাতক, সুনামগঞ্জ ও দিরাই ৩ উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে শেখ আবু হানিফ নামের এক উপজেলা সমাজসেবা কর্মকর্তা (বিসিএস) আটক হয়েছেন। প্রথমে নিজের পরিচয় গোপন করলেও গতকাল মঙ্গলবার রাতে ৭ ঘণ্টা জিজ্ঞেসাবাদ শেষে এ তথ্য বের হয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারার এমন বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।