বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যানুসারে, ২০১৬ সালে বাংলাদেশে প্রতিটি পরিবারের গড় ঋণের পরিমাণ ছিল ৩৭ হাজার ৭৪৩ টাকা। যা ২০২২ সালে বেড়ে ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ঋণ
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণসীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার সর্বোচ্চ ২ কোটি ডলার ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছে। এর আগে আড়াই কোটি ডলার দেয়া হতো। অন্যান্য ক্যাটাগরির জন্য একইভাবে কমানো হয়েছে ঋণ।
চরম ঋণ সংকটে ভুগছে বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশ। সামনের সপ্তাহগুলোয় এ সংকট আরও তীব্রতর হতে পারে। আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের বসন্তকালীন বৈঠকে বসতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আলোচনায় গুরুত্ব পাবে এই ঋণ সংকট।
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসায় টিকে থাকতে এবং ব্যাংকের দায় পরিশোধের জন্য সুদমুক্ত ঋণ চেয়েছেন।
পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা সরকারকে পরিশোধ করল সেতু কর্তৃপক্ষ।বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চেক হস্তান্তর করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে দীর্ঘ দিন ধরে ৬-৯ শতাংশ হারে যে সুদহার চলমান রয়েছে সেখান থেকে সরে এসে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
ঋণ যেন খেলাপি বা অনাদায়ী না হয়ে যায়, সেজন্য সতর্ক নজরদারি বজায় রাখতে বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ।
বন্দর, মহাসড়ক ও রেলপথ নির্মাণে তিন প্রকল্পের আওতায় ১ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ হাজার ৯৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান।
বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলায় পুনর্বাসন ও পুনর্গঠনে জরুরি সহায়তা হিসেবে ২৩ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। গতকাল শুক্রবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকগুলো অনেক দিন ধরেই সুদহারের সীমা তুলে দেয়ার দাবি জানিয়ে আসছে। কারণ ঋণে ৯ শতাংশ সুদের সীমা থাকায় আমানতে সুদ বাড়াতে পারছে না ব্যাংকগুলো।