সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা: আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
এএসপি
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা চীফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্যাতনে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মোহাম্মদ আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়সহ ১০ আসামির সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনার পর তার মৃত্যুকে ‘হত্যা’ বলছে পুলিশ।
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে কর্মীদের মারধরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত নয়, এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।