ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।
এমপি
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাস প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ নিয়ে রাতভর জামায়াত-শিবিরের সমর্থকরা তাণ্ডব চালিয়েছে। সহিংসতা এড়াতে তাদের গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না।
আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জাতীয় শোক দিবসে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সব সময়ই থাকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকায় আজ গণমিছিল করবে বিএনপি। এর আগে গণমিছিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত মিছিলের অনুমতি ডিএমপির কাছ থেকে নিয়েছে দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।সোমবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে ওমানে আটক হন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমানের পুলিশ।
একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথ বৈধ ছিল বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।