অধিনায়কত্ব ছেড়ে দিলেন তামিম ইকবাল খান। আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজের প্রথম ম্যাচটাই হয়ে থাকল তামিমের নেতৃত্বে শেষ ম্যাচ। এমনকি এশিয়া কাপেও খেলা হচ্ছে না তামিমের। চোট থেকে পূর্ণ ফিট না হবার সম্ভাবনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
এশিয়া
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করার দিনক্ষণ ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় ২৯ জুলাই থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা জানায় বিসিবি।
ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপাও ঘরে তুললো তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি মোহাম্মদ হারিসরা, ফাইনালে তাদের হারিয়েছে ১২৮ রানে। পাকিস্তানের হয়ে ফাইনালে শতক হাঁকান তইয়্যব তাহির। ম্যাচ সেরাও তিনি।
প্রাক-মৌসুম জাপান সফরের দল থেকে কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এর মাধ্যমে পিএসজিতে তারকা এই ফরোয়ার্ডের ভবিষ্যত নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হলো। এমবাপ্পের বাদ পড়া নিয়ে পিএসজি কোন ধরণের কারণও দেখায়নি।
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান এবং ইমার্জিং এশিয়া কাপের দল থেকে কিছু খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেয়া খেলোয়াড়রা শেষ পর্যন্ত বিশ্বকাপেও খেলবে।
এখনও প্রকাশ করা হয়নি আসন্ন এশিয়া কাপের সূচি। যদিও খসড়া সূচি এরই মাঝে হাতে পেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। সেখানে জানা গেছে, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ।
এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। তবে পাকিস্তান ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারতের বিপক্ষে খেলবে এমন তথ্য দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
নানা পানিঘোলার পর গতমাসে চূড়ান্ত হয় এশিয়া কাপের ভেন্যু। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজন করা হবে এবারের এশিয়া কাপ। তবে এখনো চূড়ান্ত হয়নি এশিয়া কাপের সূচি। জানা গেছে, চলমান আইসিসির সভায় চূড়ান্ত করা হবে এশিয়া কাপের সূচি।
শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বুধবার (৫ জুলাই) বিকেলে ঢাকা ত্যাগ করেন সৌম্য-সাইফরা।