বাংলালিংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
এসএসসি
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬৪ দশমিক ৯৯ শতাংশ।
সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড এসব আবেদন যাচাই বাচাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করবে।
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজার।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
অদম্য ইচ্ছে থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। ৪৬ বছর বয়সে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রহিমা বেগম (৪৬)। কুড়িগ্রাম সরকারি কলেজ ভাতাভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত। তার পিতা আছর উদ্দিন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। সেবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
২০২৩ সালের সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।