করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পিসিআর টেস্টে শনাক্ত হচ্ছে। অন্য টেস্টের ওপর এর প্রভাব নিয়েও গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) রোববার এ কথা জানায়।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ওমিক্রন
দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রনের’ সংক্রমণ ঠেকাতে চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন সংস্করণ ওমিক্রন নিয়ে সারা দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব প্রবেশপথে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে সুইজ্যারল্যান্ডে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাত ১১টার দিকে দেশে ফিরে আসেন মন্ত্রী।
করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাস যাতে ছড়াতে না পারে, তাই বিদেশিদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ দিনের জন্য তারা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিচ্ছেন। ইসরায়েলই প্রথম দেশ যারা ওমিক্রন ঠেকাতে এরকম চরম ব্যবস্থা নিল।
ব্রিটেন শনিবার করোনার নতুন ধরন ওমিক্রনে দু’জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দু’জনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে। এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ওমিক্রন। কেন এই নাম রাখা হলো? গ্রিক বর্ণমালার আলোকে নাম রাখার যে প্রথা প্রচলিত রয়েছে, তাতে এর নাম হওয়া উচিত ছিল 'জাই'। অনেকে এর উচ্চারণ করেন 'শি'। এই উচ্চারণের সাথে আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?
এক চেনা উদ্বেগ আমাদের মধ্যে নতুন করে দেখা দিয়েছে - আর তা হলো করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট - ওমিক্রন।সর্বশেষ এই ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ।