কুষ্টিয়া প্রকিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা উৎসব ২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৌর শিশুপার্কে সমগ্র বাংলাদেশের কবিদের নিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।