বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার ।
করোনাভাইরাস
দেশের ৬০ জেলায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শনিবার পর্যন্ত ৩২৪ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জনএবং মৃত্যু হয়েছে ৯জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯৯৮জনে এবং মৃত্যু ১৪০জনে।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর থেকে ৪৫ দিন পেরিয়ে গেছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে চার হাজারের বেশি।
প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেনা কোন ভাবেই। যতদিন যাচ্ছে তথই বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা।
করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করেছে সরকার
বাংলাদেশে ভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রাত হলে তাদের চিকিৎসা দেওয়ার জন্য আলাদা কোন হাসপাতাল তৈরি বা ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ বিবিসিকে জানিয়েছেন, মসজিদে তারাবির নামাজে দু'জন কোরানে হাফেজসহ ১২জনের বেশি অংশ নিতে পারবেন না।
করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে, এমন হাসপাতালে নকল মাস্ক ও পিপিই দেয়ার অভিযোগ উঠেছে। নকল মাস্ক ও পিপিইর কারণে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আয় কমে যাওয়ায় গত মার্চ ও চলামান এপ্রিল মাসের ভাড়া মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।