বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়েই চলছে। বিশ্বে এখন ভারতীয় ভ্যারিয়েন্ট ভংঙ্কার রূপ নিয়েছে। বাংলাদেশসহ প্রায় ৬০ টির বেশি দেশে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি করোনা টিকার আনুমোদন দেওয়া হলেও সংক্রমণ এবং মৃত্যু কোন ভাবেই থামানো যাচ্ছে না।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
করোনা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জারি কড়া বিধিনিষেধ সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪৩১ জন ছাড়াল। গতকাল নেপালে ১,৫১১ করোনায় আক্রান্ত হয়েছিল।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।
যশোর প্রতিনিধি: বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে যশোরে লকডাউন। চলবে আগামী ৩০জুন রাত ১২পর্যন্ত। তবে লকডাউনে বিপাকে পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।
দেশে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দিন দিন করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি দিকে যাচ্ছে। হু হু করে বাড়ছে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু। বুধবার (২৪ জুন) নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন, যা গত আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। দুই মাসের বেশি সময় পর এদিন রোগী শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া গতকাল করোনায় মারা গেছেন ৮৫ জন।
ভারতের দৈনিক করোনায় সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নীচে নামলেও, বুধ এবং বৃহস্পতিবার দু’দিনই তা ফের ৫০ হাজার ছাড়ায়। বুধবারের তুলনায় বৃহস্পতিবার হাজার চারেক বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন।
যশোরে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনই করোনায় দুই-চার জনের মৃত্যু হচ্ছে। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে শয্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে মাস দুয়েক আগে কোনো ধরণের জনবল কাঠামো ছাড়াই তিন শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। ফলে করোনা সামাল দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।