দিন যত যাচ্ছে ভারতে করোনায় আক্রান্তদের হার যে হারে বাড়ছে ঠিক তেমনি মৃত্যুও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনের পরিসংখ্যানে ভারতে করোনা আক্রান্তদের এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমানে বাড়ছে।
করোনা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মোহসিন মারা গেছেন। রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১২ হাজার মানুষ মারা গেছেন। এ সময়ের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় আট লাখ।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০১ জনের মৃত্যু হয়েছে।
গত তিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দু’লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্তে রেকর্ড হচ্ছে। দিন যত যাচ্ছে আক্রান্তের মাত্রা ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু।
জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দাপটের সাথে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমিত করছে পুরো বিশ্ব। ২০২০ সালের পর আমরা ভেবেছিলাম ভ্যাকসিন এসে গেলেই রেহাই মিলবে এই ভাইরাসের হাত থেকে। কিন্তু তারপর আবার ২০২১ সালেও আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে করোনা।
দেশে চলছে করোনা সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’র। আজ তৃতীয় দিন করোনায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
প্রতি বছর কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়েছেন মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।