করোনাভাইরাসের সংক্রমণ উদ্ধেগ হারে বাড়ার কারণে আগামী সোমবার(৫এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।
করোনা
ভারতে করোনার ভয়াল ছোয়ায় ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪১ জনের। কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে সঙ্গেই ফের লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। আবার লকডাউন হলে সাধারণ মানুষের রুটিরুজি, শিল্প, ব্যবসা ও সামগ্রিক অর্থনীতির কী হাল হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
বিশ্বে করোনায় মৃত্যু দিন দিন বেড়েই চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে নতুন ধরন সব মিলিয়ে বেশামাল অবস্থায় বিশ্ব। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে ফের লকডাউন চলছে। বিশ্ব প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজারের বেশী মানুষের মৃত্যু হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পটভূমিতে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনের নাগরিকদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ হতে যাচ্ছে। আগামী ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। একদিনে ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের কিংবতন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। হাসপাতালে ভর্তি হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে জনসংখ্যাবহুল এ দেশ। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার। শুক্রবার তা প্রায় সাড়ে ৮১ হাজার। ২৮ সেপ্টেম্বরের পর এত সংখ্যক লোক এক দিনে আবার আক্রান্ত হলেন।
বিশ্বব্যাপি মহা বিপর্যয়ের নাম করোনাভাইরাস। করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে নতুন ধরন সব মিলেয়ে কঠিন পরিস্থিতি পার করছে বিশ্ব। বেশ কয়েকটি করোনাভাইরাসের টিকা অনুমোদন দেয়া হয়েছে। ইতোমধ্যে পুরো বিশ্বে এই টিকা প্রয়োগ শুরু হয়েছে তবুও থামছে মৃত্যুর মিছিল।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব নির্বাচন স্থগিত থাকবে।
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ সকল ধরণের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।