বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।
কর্মচারী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।তিনি আরো বলেন, তাদের মূল দায়িত্ব দেশ ও জনগণের যথাযথ সেবা করা।
রংপুরের গনেশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫২ জন প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটে ইতোপূর্বে দেয়া রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি কাজী জিনাত হক-এর সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
সরকারি কর্মচারীদের গ্রেফতারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
সরকারি কর্মচারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়া-সংক্রান্ত আইনের একটি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি পিছিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সরকারি কর্মচারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪১ (১) ধারা বাতিল ও এখতিয়ার বহির্ভূত ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল ও গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
পাবনা প্রতিনিধি: এগারো দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মচারী পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে। বুধবার দুপুরে ক্যাম্পাস চত্বরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদ ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালার প্রতিবাদসহ ১১ দফা দাবিতে এ মানববন্ধন করেন।