হামলার প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের বৃহস্পতিবার (২ মার্চ) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা।
কর্মবিরতি
ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে কজর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। ফলে সকালে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ।
পাঁচ দফা দাবিতে বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতির আজ (২০ আগস্ট) অষ্টম দিন।
ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহী ও বরিশালের পরিবহন মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেন। ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা।
লঞ্চ দুর্ঘটনা মামলায় রাজধানীর মেরিন আদালতে দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করায় বরিশাল-ঢাকা রুটে কর্মবিরতির ঘোষণা করেছে নৌযান শ্রমিকরা।
পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে পাবনায় ৯ম দিনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
বেতন স্কেল ও পদবি পরিবর্তনের দাবিতে চতুর্থ দিনের মতো যশোরে কর্মবিরতি পালন করছেন জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীরা।
পাবনায় সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি(বাকাসস) জেলা শাখা।
চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের আন্দোলন।