সরকার পতনের এক দফা দাবিতে আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৩ অক্টোবর পর্যন্ত রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি রয়েছে।
অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘রাইডার/ডেলিভারি ম্যান’ পদে দুই হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ওজোনস্তর রক্ষায় গৃহীত মন্ট্রিল প্রটোকলের আওতায় এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্লান (স্টেজ-টু) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে ৬৭ দশমিক ৫০ শতাংশ এইচসিএফসি’র ব্যবহার কমিয়ে আনতে সক্ষম হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য ও পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় আদম তমিজী হককে দল থেকে বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে মুদি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ওন্টারিওতে ওয়ালমার্ট, কস্টকোসহ দেশটির পাঁচটি বৃহত্তম সুপারমার্কেট প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ট্রুডো।
বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন বেশ কিছু দক্ষ কর্মী। এরই মধ্যে এ ব্যাপারে কাজও শুরু হয়েছে। সৌদির পাশাপাশি অন্যান্য দেশের চাহিদা মেটানোর জন্য দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। গত আসরের চ্যাম্পিয়নদের ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটে হারিয়েছে ভারত। এর চেয়ে বড় ব্যবধানে ফাইনাল জেতার আর ইতিহাস নেই। আর এই সবকিছুই সম্ভব হয়েছে মোহাম্মদ সিরাজের আগুনঝরা বোলিংয়ে। ফলে ফাইনালের সেরা খেলোয়াড় খুঁজে নিতেও সমস্যায় পড়তে হয়নি।