কর

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এক মানববন্ধন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সীতাকুণ্ডে আবারো আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট

সীতাকুণ্ডে আবারো আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট শনিবার (১১ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার ছোট কুমিরার হিঙ্গুরী পাড়ায় ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ‘ইউনিটেক্স’-এর মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

ইউক্রেনে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও তার জোট ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে ইরান। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলাপ করে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

বাংলাদেশ বিজনেস সামিটের সাফল্য কামনা করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিজনেস সামিটের সাফল্য কামনা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন।

দেশে আরও ১১ জনের করোনা শনাক্ত

দেশে আরও ১১ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত আছে।

শনিবার মহানগর দক্ষিণে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

শনিবার মহানগর দক্ষিণে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

আগামীকাল শনিবার সকালে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন শনিবার

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে শনিবার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী জেলায় আরো ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ছাড়াল

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ১২ হাজার ৫১০ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৯ হাজার ৮৮২ জনে দাঁড়িয়েছে।