কর

আক্রান্ত ছাড়াল ৫৪ কোটি ৪৩ লাখ

আক্রান্ত ছাড়াল ৫৪ কোটি ৪৩ লাখ

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৯৬

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৯৬

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে।এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত থাকল।

মানুষের দুর্ভোগ নিয়ে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে : কাদের

মানুষের দুর্ভোগ নিয়ে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত তখন বিএনপির হীন রাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। আজ রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার সরবরাহ করবে ইউনিসেফ

বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার সরবরাহ করবে ইউনিসেফ

বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির বোতল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শুকনো খাবার সরবরাহ করবে ইউনিসেফ। এছাড়াও নোয়াখালী জেলার ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়ে তারা কাজ করবেন ।

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

ইবি প্রতিনিধি:ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। শনিবার (১৮ জুন) কর্মকর্তা সমিতির উদ্যোগে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন তারা।

সৌদি আরব সফরকালে যুবরাজের সাথে বৈঠক করছে না বাইডেন!

সৌদি আরব সফরকালে যুবরাজের সাথে বৈঠক করছে না বাইডেন!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত সৌদি নেতা মোহাম্মাদ বিন সালমানের কাছ থেকে নিজেকে দূরে রাখার কথা উল্লেখ করে শুক্রবার বলেছেন, তেল সমৃদ্ধ এ দেশে তার সফরের কারণ যুবরাজের সাথে বৈঠক করা নয়। খবর এএফপি’র।

কাশ্মীরে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

কাশ্মীরে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ফারুক আহমদ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে প্রদেশটির প্যাম্পোর এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং দু'সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তাদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।