করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ অবস্থায় লকডাউনেও সংক্রমণ হ্রাস পাচ্ছে না। এজন্য চলমান লকডাউনের পরিবর্তে কারফিউ বা ১৪৪ ধারার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি পরিচালক ও অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা: রোবেদ আমিন।
- ১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম
- * * * *
- কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু
- * * * *
- নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা
- * * * *
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
কর
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে।
ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (০৯ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৩৮০ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে।
আবারও বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। বুধবার সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা ছিল কম।
পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জন মারা গেছে। এর মধ্যে পাবনা ২৫০-বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভা্ইরাস শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় ১১ হাজার ৬৫১ জন শনাক্ত হয়েছেন।
দেশের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসা সরঞ্জাম সংকটের প্রেক্ষাপটে এগিয়ে এসেছে বেসরকারী হাসপাতাল আদ্-দ্বীন। করোনা রোগীদের চিকিৎসায় বিতরণ করা হয়েছে ১৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা, ৪টি বাইপ্যাপ মেশিন, পাল্স অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, ফেসশিল্ড, এন-৯৫ মাস্কসহ অন্যান্য সরঞ্জামাদি।