কর

খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট

খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট

খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারের সংকটও মারাত্মক আকার ধারণ করেছে। ফলে সময় মতো অক্সিজেন না পেয়ে অনেকে মারা যাচ্ছে বলে করোনা আক্রান্তদের স্বজনরা অভিযোগ করছে। আর এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যেও স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠছে।

তৃতীয় দেশ হিসাবে ভারত করোনায় মৃত্যু পর করল ৪ লাখ

তৃতীয় দেশ হিসাবে ভারত করোনায় মৃত্যু পর করল ৪ লাখ

করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশটিতে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

রামেকে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

রামেকে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে।

বিদেশগামীদের টিকার জন্য নিবন্ধন আজ থেকে শুরু

বিদেশগামীদের টিকার জন্য নিবন্ধন আজ থেকে শুরু

আজ শুক্রবার (২ জুলাই) বিদেশ যেতে অপেক্ষমাণ প্রবাসীদের জন্য দেশের ৫৩টি কেন্দ্রে শুরু হচ্ছে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম। এ নিয়ে যৌথভাবে কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে।

ডেসটিনির এমডির জুম মিটিং: ৮ কারারক্ষি প্রত্যাহার

ডেসটিনির এমডির জুম মিটিং: ৮ কারারক্ষি প্রত্যাহার

কারাবন্দি অবস্থায় হাসপাতালে থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ৮ কারারক্ষিকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি আগামী সাত কাযদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

বিশ্বে করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। 

পাবিপ্রবি’র ভিসি করোনায় আক্রান্ত

পাবিপ্রবি’র ভিসি করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি)  প্রফেসর ড. এম রুস্তম আলী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৭ জুন) তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন রোববার(২৮ জুন) তার করোনা পজেটিভ আসে। তিনি তার বাসভবনে চিকিৎসাধীন আছেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। 

জুলাইয়ে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা

জুলাইয়ে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জুলাই মাস জুড়ে চলবে এ ক্যাম্পেইন। বৃহস্পতিবার (১ জুনলাই) স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক অফিস নির্দেশনায় একথা জানানো হয়েছে।

নেপালে একদিনে মৃত্যু ৩৩, আক্রান্ত ১,৮৫৭

নেপালে একদিনে মৃত্যু ৩৩, আক্রান্ত ১,৮৫৭

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৬৬২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।