কর

স্বাস্থ্য পেশাজীবীদের পেশাগত কারণে ব্যথা ও তা প্রতিরোধে করণীয়

স্বাস্থ্য পেশাজীবীদের পেশাগত কারণে ব্যথা ও তা প্রতিরোধে করণীয়

বর্তমানে মেকানিকাল ব্যথার রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছ। শারীরিক অক্ষমতার একটি বড় কারণ হিসেবে এই মেকানিকাল ব্যথাকে গণ্য করা হয়। স্বাস্থ্য পেশাজীবীরাও এই সংখ্যা থেকে বাদ পড়েন নি।

বিশ্বকে একসাথে মহামারি মোকাবিলার আহ্বান ডব্লিউএইচও প্রধানের

বিশ্বকে একসাথে মহামারি মোকাবিলার আহ্বান ডব্লিউএইচও প্রধানের

কোভিড -১৯ মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় এই মহামারির অবসান ঘটানো এবং উন্নত ব্যবস্থা গ্রহণে সমস্ত সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাধনম গেব্রেয়াসুস।

করোনায় আরও ১৫ জনের মৃত্যু

করোনায় আরও ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জন।  এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন।

প্রবাসী কল্যাণমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রবাসী কল্যাণমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তাঁর স্ত্রী। শারীরিক অবস্থা ভালো রয়েছে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুরুতে হাসপাতালের আইসিইউতে রাখা হয় অভিনেতাকে। অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (৪ নভেম্বর) বিকেলে কেবিনে স্থানান্তর করা হয়।  

বাংলাদেশকে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেবে সিরাম

বাংলাদেশকে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেবে সিরাম

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশকে প্রথম পর্যায়ে করোনার তিন কোটি ডোজ ভ্যাকসিন দেবে ভারতের সিরাম ইনস্টিটিউট। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই শেষে এতথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।