নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি কাঁচাগোল্লা। প্রায় ২০০ বছরের পুরোনো এ মিষ্টির খ্যাতি একসময় দেশ-বিদেশে ছড়িয়ে পড়লেও বর্তমানে ভেজাল ও বিকৃতিকরণের কারণে এর সুনাম নষ্ট হচ্ছে।
কাঁচাগোল্লা
দেশের ১৭ তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি 'কাঁচাগোল্লা'।নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ জানান, শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।