কার

দ্বিতীয় দিনের মতো ইসিতে আপিল কার্যক্রম চলছে

দ্বিতীয় দিনের মতো ইসিতে আপিল কার্যক্রম চলছে

সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে তারা আজ দ্বিতীয় দিনের মতো আপিল করার সুযোগ পাচ্ছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী জাহিদ ফারুক

সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী জাহিদ ফারুক

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক।

পঞ্চগড় সীমান্ত থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

পঞ্চগড় সীমান্ত থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণের বিস্কুট ও বিভিন্ন আকৃতির পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর তিনি মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর টেলিফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবো। 

অবসরের ৩ বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা সংসদ নির্বাচন করতে পারবেন না : হাইকোর্ট

অবসরের ৩ বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা সংসদ নির্বাচন করতে পারবেন না : হাইকোর্ট

অবসরের ৩ বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান কেন অবৈধ হবে না- এ সংক্রান্ত চারটি পৃথক রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

আসছে স্বাস্থ্যকার্ড, যেসব সুবিধা থাকছে

আসছে স্বাস্থ্যকার্ড, যেসব সুবিধা থাকছে

শুধুমাত্র একটি ইউনিক নম্বরে রোগীর যাবতীয় তথ্য রাখার লক্ষ্যে চালু হচ্ছে স্বাস্থ্য কার্ড। ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে বিনামূল্যে মিলবে এই কার্ড। আগামী পাঁচ বছরের মধ্যে ছয় কোটি মানুষের কাছে স্বাস্থ্যকার্ড পৌঁছানোর কাজ হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।