রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রশ্নে মার্কিন সরকার দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
কার
শুক্রবারের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ৬০ হাজার ই-মেইল চুরি করেছে চীনের হ্যাকাররা। এ বছরই মাইক্রোসফটের ই-মেইল প্ল্যাটফর্ম যারা হ্যাক করেছিল, তারাই এ কাজে জড়িত বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন সিনেটের এক কর্মকর্তা।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানার টহল পুলিশের দল।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি। এ উপলক্ষে সরকারি ছুটি, সঙ্গে সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে মোট তিন দিনের ছুটিতে গেছে দেশ। টানা ছুটি কাজে লাগিয়ে অনেক মানুষ রাজধানী ছেড়ে গেছেন। এর ফলে রাজধানীর ব্যস্ত সড়ক এখন ফাঁকা। এতে করে নেই যানজট, নেই কর্মব্যস্ততা মানুষের উৎকণ্ঠা।
প্রথমবারের মতো ডেঙ্গু প্রবণ বাংলাদেশে একটি সম্ভাবনাময় ডেঙ্গু টিকার গবেষণা সম্পন্ন করেছে আইসিডিডিআর,বি ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে আমি জানি, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।’
এবার পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ভিসানীতি ঘোষণা করেন।
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ছিনতাইকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় স্বামী আলমগীর হোসেনকে হত্যা মামলায় স্ত্রী ইয়ানুর বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও পরকিয়া প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।