ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার-এর জমি দখল ও স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। ঘটনার পর জমির বরাদ্দ ও দখল নিয়ে উভয় পক্ষ থেকে এসেছে পালটাপালটি বক্তব্য। জমির মালিকানা নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে জমির মূল মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) বলছে—এই জমি কখনোই রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে বরাদ্দ দেওয়া হয়নি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
কার
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হৃদেরাগজনিত মৃত্যু। এর অন্যতম কারণ উচ্চরক্তচাপ। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশই হৃদেরাগের কারণে ঘটে। ২০২৪ সালে দেশে হৃদেরাগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছেন। যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকাল মৃত্যু। আর বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপজনিত হৃদেরাগ। বিশেষ করে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদেরাগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগের কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উদ্যোক্তা, পেশাজীবী এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংলাপ করেছে বাংলাদেশ সরকার। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কাছে অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেডার হলে স্থানীয় সময় রোববার ‘বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপ’ আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
ব্রোকারেজ হাউজের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীসহ অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
দুর্গাপুর উপজেলার অসচ্ছল ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি এবং অসচ্ছলদের সহায়তা প্রদান করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মিরপুর-১-এ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার দুপুরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর-১-এ ভাঙচুর ও লুণ্ঠনের শিকার রাড্ডা ক্লিনিকের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।