নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পার্কিংয়ের জায়গা নিয়ে বিরোধের সময় গুলিতে ১২ বছরের এক কিশোরী নিহত হয়েছেন।
ঢাকা-ভৈরব রেললাইনের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আঁড়িখোলা রেলস্টেশন। প্রায় অর্ধশত ট্রেনের মধ্যে মাত্র সাতটি ট্রেনের দুই মিনিট করে স্টপেজ আছে এখানে।
গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
চুরির অভিযোগে শান্ত মজুমদার নামে এক কিশোরকে বেঁধে মারধর করা হয়। মারধরের সেই ভিডিও শনিবার (৩ অক্টোবর) সন্ধায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার ওই কিশোর বয়স ১৭ বছর। আহত কিশোরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির দিঘলদি গ্রামে।
বরিশাল নগরী থেকে ‘কিশোর গ্যাং লিডার’ সন্তান ও ‘সন্ত্রাসী’ বাবাকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানিয়েছেন।
নোয়াখালীর জেলার উপকূলীয় হাতিয়াসহ বিভিন্ন থানায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। মহানগরীসহ জেলার ১৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।