রংপুরে পরকীয়ায় প্রেমের জেরে কুুপিয়ে স্বামী ও স্ত্রীকে গুরুতর আহত করেছে এক বখাটে। তাদেরকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহীগঞ্জ থানার ওসি জানান, গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কুপিয়ে জখম
ফরিদপুরের মধুখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছেন।
রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল ৫টার দিকে মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনীতে রেস্তোরাঁয় প্রকাশ্যে ছাত্রলীগ ও যুবলীগের দুইজনসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতকৃতরা হলেন- এজহার নামীয় আসামী মো. সাব্বির ও সৈকত। এসময় সন্ধেহভাজন মো. নোমান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
যশোরের শার্শায় মসজিদে লাইট জ্বালানো কে কেন্দ্র করে মসজিদের মুয়াজ্জিন শাহারুল ইসলাম (৪৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে নয় মাসের শিশুসহ তার মা ও খালাতো বোনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
মাদারীপুরে ফোন করে ডেকে নিয়ে সবুজ মৃধা নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ ১০ জনের নামে মামলা করা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার (ঢাকা-খুলনা মহাসড়কে) ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।