কুবি

একজন দায়িত্ববান বাবা ও শিক্ষকের গল্প

একজন দায়িত্ববান বাবা ও শিক্ষকের গল্প

রুদ্র ইকবাল(কুবি প্রতিনিধি): রবিবার। ঘড়ির কাঁটায় তখন এগারোটা। নির্ধারিত সময়ে গণিত বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে বিধায় সব শিক্ষার্থী ক্লাসে উপস্থিত। শিক্ষার্থীদের আড্ডায়, আওয়াজে মুখরিত পুরো ক্লাসরুম।

সামাজিক বিজ্ঞান অনুষদে কুবি ছাত্রলীগের নতুন কমিটি

সামাজিক বিজ্ঞান অনুষদে কুবি ছাত্রলীগের নতুন কমিটি

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছে নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাআদ ইবনে সাইদ ও সাধারণ সম্পাদক হয়েছেন লোক-প্রশাসন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী রিফাত আহমেদ।

ভর্তিতে জিপিএ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবে কুবি প্রশাসন

ভর্তিতে জিপিএ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবে কুবি প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর এসএসসি ও এইচএসসির ফলাফলের মার্কস নিয়ে বিতর্কের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য বৃহস্পতিবার জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং আহবান করা হয়েছে। এ সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনসূত্রে জানা যায়।

কুবিতে ভর্তি পরীক্ষার চেয়ে গুরুত্ব পাচ্ছে মাধ্যমিকের ফল; শিক্ষার্থীদের ক্ষোভ

কুবিতে ভর্তি পরীক্ষার চেয়ে গুরুত্ব পাচ্ছে মাধ্যমিকের ফল; শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

কুবি বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে নূর উদ্দিন-মাসুদ

কুবি বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে নূর উদ্দিন-মাসুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা সাহিত্য পরিষদের ২০২১-২২ বর্ষের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নূর উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ আলম।

কুবিতে রক্তদান সংগঠন ‘বন্ধুর’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুবিতে রক্তদান সংগঠন ‘বন্ধুর’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু'র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ’- এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া দশটায় বিশ্ববিদ্যালয় থেকে র‌্যালি শুরু হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে গিয়ে শেষ হয়।

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী রাসেল কে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নকুবি

বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নকুবি

এটিএন বাংলা এবং ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ কর্তৃক আয়োজিত টেলিভিশন বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি (কুবি) ডিবেটিং সোসাইটি। ‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক বিতর্কে বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা।

কুবির প্রথম প্রো-ভিসি হলেন ড. মোহাম্মদ হুমায়ুন কবির

কুবির প্রথম প্রো-ভিসি হলেন ড. মোহাম্মদ হুমায়ুন কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জেল হত্যা দিবসে কুবিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

জেল হত্যা দিবসে কুবিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ (নন্দী-জুলহাস)।