কুষ্টিয়ায় ৭ মাসের অন্তসত্তা স্ত্রী চম্পা খাতুন (২২) কে হত্যার অভিযোগে স্বামী শাহিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। অপর আরেকটি হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন একই আদালতের বিচারক।
কুষ্টিয়া
কুষ্টিয়াপ্রতিনিধি: ১৯৭১ সালের ১৬ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ২২টি যুদ্ধ শেষে আজ ১১ ডিসেম্বর বৃহত্তর কুষ্টিয়া মুক্ত হয়েছিল। মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী কুষ্টিয়া শহর দখল নিতে কুষ্টিয়া শহরতলী চৌড়হাসে পৌছালে পাকিস্তান বাহিনীর এ্যাম্বুশে পড়ে। পরে ত্রিমুখী যুদ্ধে পড়ে পাকিস্তানবাহিনী পালিয়ে যায়। ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের (৩৮) অকাল মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবীতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগীতায়,কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৬ তম জাতীয়“বি” দাবা চ্যাম্পিয়নশীপ-২০২১ এর আয়োজন করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকা চাওয়ায় ইমারুল হত্যার অভিযোগে (পলাতক) সাইদুর রহমান (৬০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১ চেয়ারম্যান ও ৩ মেম্বার প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্তএই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল রোববার কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে উৎসবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দৌলতপুরের ১৪ ইউনিয়নে ১৫১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। অবাঁধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে দৌলতপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় তোয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার (কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক)’র তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খেলার মাঠে প্লট আকারে বরাদ্দের প্রস্তাবনা তৈরির প্রতিবাদে কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এষ্টেটে মানববন্ধন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়সহ জাতীয় ফুটবল অনূর্ধ্ব ২৩ দলের সদস্য সবুজ ছাড়াও জেলা ও বিভাগীয় দলের হয়ে খেলা অসংখ্য তারকা খেলোয়াড়দের বেড়ে উঠা এই মাঠ থেকে।