আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের দাবি দীর্ঘ দিনের। এর প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে।’
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
কোর্ট
দেশ, জাতি, বুদ্ধিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ইমেজ ক্ষুন্ন করে ইউটিউব ও ফেসবুকে ভুয়া নিউজ, ছবি, ভিডিওর ছয়টি লিংক সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এ আদেশ দেন।
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
আদালত অবমাননার মামলায় কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) সতর্ক করে হাইকোর্ট বলেছেন, যেকোনো মানুষ যাতে আপনার কাছে অভিযোগ নিয়ে যেতে পারে সে জন্য দরজা-জানালায় কোনো ভারী পর্দা রাখবেন না। সাধারণ মানুষের জন্য আপনার (ডিসি) দরজা খোলা রাখুন। যাতে তারা অভিযোগ নিয়ে আপনার কাছে যেতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার এড়াতে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এজহার দায়েরের পরিপ্রেক্ষিতে এই আবেদন করেন তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রপক্ষ আদালতে যে বক্তব্য উপস্থাপন করেছে তার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সাংঘর্ষিক।
সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তিদের অর্থ রাখার বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ মন্তব্য করেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫২ জন।
সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কেন তথ্য চায়নি, তার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।
চট্রগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাসের পরও ৭ বছর ধরে কনডেম সেলে থাকা আবুল কাশেমের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন হাইকোর্টের নজরে আনা হয়েছে।