কোয়ার্টার ফাইনালে

টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয় গোল রক্ষক ডোমিনিক লিভাকোভিচের বীরোচিত পারফর্মেন্সে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে  গত আসরের রানার্সআপ   ক্রোয়েশিয়া। জাপানের তিন খেলোয়াড় তাকুমি মিনামিনো, কাউরু মিতোমা এবং মায়া ইউশিদার শট  আটকে দেন লিভাকোভিচ।

সেনেগালকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সেনেগালকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে  সাবেক  চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। গত আসরে চতুর্থ হয়েছিল ইংল্যান্ড।

এমবাপ্পের চমক ও জিরুর রেকর্ডে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

এমবাপ্পের চমক ও জিরুর রেকর্ডে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের চমকপ্রদ জোড়া গোলে এবং অলিভার জিরুর রেকর্ডে ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।