মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়েছেন স্কাউট সদস্যরা। কেউ নৃত্য পরিবেশন করছেন, কেউ গান গাইছেন, আবার কেউ অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা।
ক্যাম্প
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে পরিবেশবান্ধব, টেকসই ও জলবায়ু সহনশীল গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি মুখ খুলেছেন। তার কথায় বিদায়ের সুর পাওয়া গেছে। ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণও তিনি যথাসময়ে জানাবেন বলে নিশ্চিত করেছেন।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে গত রবিবার বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা ১৪ শিক্ষক সোমবার রাত ৯টার দিকে প্রশাসনিক ভবন থেকে বেরুতে পারলেও ক্যাম্পাস ছাড়তে পারেননি।
বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম সদর উপজেলার আয়োজনে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের ১০টি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার ভোরে এসব ক্যাম্পে আগুন দেবার ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনি ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বাটতলায় এ ঘটনা ঘটে। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকা সমর্থকদের। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে গুলির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর দু’জন সমর্থক আহত হয়েছেন।