বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মতামত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
খালেদা জিয়া
আগামী ২০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
করোনাভাইরাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা দ্বিতীয় ডোজ নেন তিনি।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর গ্যাস্ট্রোলিভার হসপিটালে (শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) করোনার টিকা নেবেন ।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগে তাঁর দুর্নীতির অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ `সচল' আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
দেড় মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৯ জুন) রাতে হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত সোয়া ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা হন। পরে সাড়ে আটটার দিকে তিনি বাসায় পৌঁছান।
বেশক’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।