খুলনায়

খুলনায় রেকর্ড ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত

খুলনায় রেকর্ড ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত

খুলনায় চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে প্রায় ৪০ মিনিটে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় নগরীর রাস্তাঘাট।

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ৪০৯ আশ্রয়কেন্দ্র

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ৪০৯ আশ্রয়কেন্দ্র

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার জন্য ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করা হচ্ছে।

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ১

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ১

খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপের হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

খুলনায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিকালে খালিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খুলনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনার তেরখাদা আড়পাঙ্গাসিয়া গ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

খুলনায় নির্বাচন কমিশন অফিসে চুরি, দুইজন গ্রেফতার

খুলনায় নির্বাচন কমিশন অফিসে চুরি, দুইজন গ্রেফতার

খুলনা মহানগরীর দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন - খালিশপুর লিবার্টি স্টান্ড এলাকার জয়নাল খাঁ’র ছেলে মো. নয়ন খাঁ (২০) ও খালিশপুর নয়াবাটি এলাকার হাসান শেখের ছেলে সোহেল শেখ (২১)।

খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিন স্থগিত

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিন স্থগিত

অভিযুক্ত আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে খুলনায় সাতদিনের জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিএমএ। শনিবার (৪ মার্চ) খুলনা বিএমএ ভবনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।