আমেরিকানদের ফিরিয়ে আনতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপনপথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
- ন্যূনতম বেতন প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড
- * * * *
- ‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’
- * * * *
- জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪
- * * * *
- রোহিঙ্গা ক্যাম্পে ইসলাম গ্রুপের প্রধান গ্রেফতার
- * * * *
- পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন
- * * * *
গনি
তালেবান এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করবে। আর শিগগিরই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণও গ্রহণ করবে। গ্রুপটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।
'বিদ্রোহীদের' হাত থেকে পাঞ্জশির উপত্যকাকে মুক্ত করতে 'শত শত' যোদ্ধা রওনা হয়েছে বলে জানিয়েছে তালেবান। তাদের হাতে এখনো যে কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেই, তার অন্যতম হলো এই পাঞ্জশির।
আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও দলটির রাজনৈতিক দফতরের প্রধান মোল্লা আবদুল গনি বারাদার রাজধানী কাবুলে পৌঁছেছেন। দেশটিতে নতুন সরকার গঠনে আলোচনার জন্য শনিবার কাবুলে তিনি হাজির হন বলে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
আফগানিস্তানে নতুন সরকার প্রতিষ্ঠায় কোনো সিদ্ধান্ত বা ঘোষণায় ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রত্যাহারের ডেডলাইন পর্যন্ত অপেক্ষা করবে তালেবান।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুল বিমান বন্দর পর্যন্ত পৌর্ঁছাতে না পারা দেড়শো’রও বেশি আমেরিকানকে উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে।একজন কর্মকর্তা শুক্রবার এ খবর জানান।
আফগানিস্তানে নেটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে।
সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এখন সংযুক্ত আরব আমিরাত আছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বুধবার এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে।
চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ তিনি নিয়ে গেছেন। কিন্তু তার কাছে আরো বেশি টাকা ছিল। একটি হেলিকপ্টারে টাকা বোঝাই করার পরও যেসব টাকা আরো কোথাও রাখা সম্ভব হয়নি, সেগুলো তিনি রেখে গেছেন।