গাজা

গাজায় ঢুকেছে ত্রাণের দ্বিতীয় চালান

গাজায় ঢুকেছে ত্রাণের দ্বিতীয় চালান

একাধিক আন্তর্জাতিক ও মিসরিয় গণমাধ্যম জানিয়েছে, ত্রাণবাহী ট্রাকের দ্বিতীয় চালান মিসর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে।অবরুদ্ধ গাজায় চিকিৎসা সহায়তা, খাবার ও পানি নিয়ে যাওয়ার এক দিন পর রোববার মোট ১৭টি ট্রাক গাজায় প্রবেশ করে।জাতিসঙ্ঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, গাজার চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন।

গাজার উত্তরের অনেক এলাকা মাটির সাথে মিশে গেছে

গাজার উত্তরের অনেক এলাকা মাটির সাথে মিশে গেছে

গাজায় চলতে থাকা ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪৩০০’র বেশি মানুষ মারা গেছে বলে বলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিমান হামলায় গাজার উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলকাগুলো প্রায় মাটির সাথে মিশে গেছে।

গাজায় হামাসের হাতে বন্দী ইসরাইলির সংখ্যা জানালো সেনাবাহিনী

গাজায় হামাসের হাতে বন্দী ইসরাইলির সংখ্যা জানালো সেনাবাহিনী

ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে গাজায় তাদের ২১২ জন নাগরিক হামাসের হাতে বন্দী রয়েছে।ইসরাইলি বাহিনীর শীর্ষ পর্যায়ের মুখপাত্র দানিয়েল হাগারি জানিয়েছেন, ওইসব পরিবারের লোকজন তাদেরকে এ ব্যাপারে অবগত করেছে।

গাজায় ত্রাণ সামগ্রী, যুদ্ধ বিরতি বিষয়ে বিশ্ব-নেতাদের আলোচনা

গাজায় ত্রাণ সামগ্রী, যুদ্ধ বিরতি বিষয়ে বিশ্ব-নেতাদের আলোচনা

মিশর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে শনিবার ২০টি ট্রাকের একটি যানবহর একদিকে যখন গাজা ভূখন্ডে প্রবেশ করল, অন্যদিকে, ঠিক তখন ইসরাইল ও হামাসের মধ্যকার ১৪ দিনব্যাপী এই সঙ্ঘাতের অস্ত্র বিরতি বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য কায়রোতে আরব ও বিশ্ব-নেতারা মিলিত হয়েছেন।

গাজায় প্রবেশের আগে ইসরায়েলের যত হিসাব-নিকাশ

গাজায় প্রবেশের আগে ইসরায়েলের যত হিসাব-নিকাশ

বেশ কয়েকদিন ধরে ইসরায়েল আভাস দিয়ে যাচ্ছে যে, তাদের বিশাল সৈন্য বাহিনী হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করতে গাজায় অভিযান চালানোর জন্য প্রস্তুত।

সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় আরও ২৪৮ জন নিহত

সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় আরও ২৪৮ জন নিহত

গাজায় হামাস পরিচালিত সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজা উপত্যকার ৫৬ জন নাগরিক রয়েছেন।

গাজায় সহায়তা অব্যাহত রাখতে কাজ করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

গাজায় সহায়তা অব্যাহত রাখতে কাজ করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতিসংঘের নেতৃত্বের জন্য গভীর ‘ব্যক্তিগত প্রশংসা’ প্রকাশ করেছেন।

গাজায় জ্বালানি প্রবেশ করবে না : ইসরাইল

গাজায় জ্বালানি প্রবেশ করবে না : ইসরাইল

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজা উপত্যকায় জ্বালানি প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।