গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। এই হামলার জবাবে গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়েছে।
গাজা
ইসরাইলি বাহিনী এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। মিসর, কাতার ও জাতিসঙ্ঘ কর্মকর্তাদের মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি হয় বলে বুধবার জানানো হয়েছে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলার পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলি বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামক অভিযানের মাধ্যমে গাজায় বিমান হামলা চালায়।
গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোরে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, এর ঘণ্টা দু’য়েক আগে এ অঞ্চল থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়।
গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে এই অভিযান চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘন বসতিপূর্ণ জাবালিয়া উদ্বাস্তু শিবিরে এই আগুন লাগে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযানের বিষয়টি প্রত্যাখান করেছেন ইসরাইলের জনসাধারণ। উপকূলীয় ছিটমহলের কাছাকাছি বসতি স্থাপনকারীদের জন্য শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরাইলি সেনাবাহিনী এই অভিযানের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক করেছে। এদিকে তিন দিনের ব্যাপক সঙ্ঘাতের পর ইসলামি জিহাদের যোদ্ধা এবং ইসরাইলের মধ্যে দুর্বল অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ সংস্থার অনেক সদস্য দেশ সেখানে সঙ্ঘাতের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় আরেকটি বড় ধরনের যুদ্ধ হতে পারে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত চারজন মানুষ নিহত হয়েছেন।শুক্রবার ইসরায়েল এ হামলা চালায় বলে জানায় আলজাজিরা। সংবাদমাধ্যমটির তথ্যমতে- নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন কমান্ডার এবং ছোট একটি মেয়ে শিশু রয়েছে।