গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের পর তার স্থলে এ পদে মো: আতাউল্লাহ মণ্ডলকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বার্তায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
গাজীপুর
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় জেসমিন (৪২) ও শাহীনুর (২৫) নামের দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কের আড়িখোলা স্টেশনের অদূরে (পূর্বপার্শে) খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রোববার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান।
গাজিপুরের কালীগঞ্জে স্থানীয় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক চাপায় তৌহিদুল ইসলাম রাফি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রাফি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামের আশরাফুল ইসলাম মনিরের ছেলে।
গাজীপুরের পূবাইল মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি গাজীপুরে আসার পর ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে যানজট ও দুর্ভোগ এড়াতে আজ রোববার সকাল থেকে গাজীপুর-ঢাকা রুটে তিনটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে।