গাড়ি

গাড়ির মাইলেজ নিয়ে যত ভুল ধারণা

গাড়ির মাইলেজ নিয়ে যত ভুল ধারণা

অনেকেই মনে করে বেশি গতিতে গাড়ি চালালে মাইলেজ কমে না। আবার কারো কারো ধারণা গাড়িতে অত্যাধিক প্যাসেঞ্জার নিলে মাইলেজ কমে। গাড়ির মাইলেজ কমা নিয়ে এমন ধারণা অনেকেরই মনে আছে। যার কিছু সত্য, কিছু মিথ্যা। জানুন গাড়ির মাইলেজ নিয়ে মানুষের মনে কী কী ভুল ধারণা রয়েছে। 

ডুলাহাজারায় বেপরোয়া গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত

ডুলাহাজারায় বেপরোয়া গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারছা গাড়ির ধাক্কায় ডুলাহাজারা রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাপানকে টপকে গাড়ি রপ্তানির শীর্ষে চীন

জাপানকে টপকে গাড়ি রপ্তানির শীর্ষে চীন

সম্প্রতি জাপানকে টপকে গাড়ি রপ্তানিতে শীর্ষ স্থান দখল করেছে চীন। গত তিন মাসে ১০ লাখ ৭ হাজার গাড়ি রপ্তানি করেছে চীন, যা ২০২২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৫৮ শতাংশ বেশি। অন্যদিকে একই সময়ে জাপান রপ্তানি করেছে ৯ লাখ ৫৪ হাজার ১৮৫টি গাড়ি, যা গত বছরের চেয়ে ৬ শতাংশ বেড়েছে।

টেক্সাসে গাড়ির ধাক্কায় নিহত ৭

টেক্সাসে গাড়ির ধাক্কায় নিহত ৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বাস স্টপে কয়েকজন মানুষকে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছে। ব্রাউনসভিলের নিকটবর্তী একটি অভিবাসী কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।

বার্নিকাটের গাড়িতে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৪ জুন

বার্নিকাটের গাড়িতে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৪ জুন

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। 

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।