পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে গুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। পরে পাশের এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
গুলি
কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় এ ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে কলাবুনিয়া সশস্ত্র গোষ্ঠী জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে।
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় নতুন ভিডিও সামনে এসেছে।
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়কসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে জনাকীর্ণ পুষ্পপাড়া হাটে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশালে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে যাওয়া এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়াও আরো একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন।
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয়(২৩)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৫। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।