ভারত সরকারের অগ্নিপথ প্রকল্প বিরোধী বিক্ষোভে প্রথম রক্ত ঝরল তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে রাজ্যের সেকেন্দরাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধদের মধ্যে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
গুলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির কার্যকাল শেষ হচ্ছে চলতি বছর সেপ্টেম্বর মাসে। বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার পরে কি এবার তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির চেয়ারম্যান হবেন সৌরভ গাঙ্গুলি? এখনকার চেয়ারম্যান জানিয়ে দিলেন, সৌরভ যদি লড়াইয়ে থাকেন, তার সমর্থন পাবেন।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চলাকালে শনিবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আল্টামিরা নগরীর একটি বারের বাইরে বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণে চারজন নিহত ও অপর চারজন আহত হয়েছে।রোববার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।
আল জাজিরার একজন নারী সাংবাদিককে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নিহত সাংবাদিকের নাম শিরিন আবু আকলেহ।
শ্রীলংকায় সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর আরও সংঘর্ষ ঠেকাতে ও শান্তি প্রতিষ্ঠা করতে দেশটির সরকার সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে।
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের বিরুদ্ধে গ্রামবাসীদের খুনের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করলেন, গ্রামের ভেতরে ঢুকে মানুষজনকে গুলি করে 'ওপারে' ফেলে দিচ্ছে বিএসএফ। বিষয়টি নিয়ে এখনো বিএসএফের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গাড়ি লক্ষ্য করে চালানো পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে। গাড়িটি দ্রুত বেগে পুলিশের দিকে আসছিল। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা পর এমন ঘটনা ঘটলো। পুলিশ সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে
বুচায় নিহত অধিকাংশ মানুষই বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের রাজধানীর কাছে অবস্থিত শহরটি সম্প্রতি রুশ বাহিনীর কাছ থেকে পুনরূদ্ধার করার দাবি করা হয়েছে। শুক্রবার এ অঞ্চলের পুলিশ প্রধান একথা জানিয়েছেন।