রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় ২৮টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াত ইসলামীর ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।
নরসিংদী শিবপুর থেকে ৩ ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে উপজেলা পৌর কলেজ গেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার।
সিরাজগঞ্জ সদরের ইছামতীতে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশ এদের গ্রেপ্তার করে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহীন আলম (৩৫) নামে এক যুবককে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় ফেলে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জঙ্গী কানেক্টেড মামলায় গ্রেপ্তার কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি গেইট (মূল ফটক) গ্রেপ্তার হলেন একই মামলার পলাতক আসামি ও জঙ্গি সদস্যকে মাহতাব ইসলাম (৩২)। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জের কাশিয়ানিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার এবং সাতটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
প্রতারনা করে জমি দখল জালিয়াতি ও দখলের সহায়তার অভিযোগে দায়ের করা মামলায় গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলীসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী করেছে আদালত।
বগুড়ায় বিচারকের স্বাক্ষর জাল করে মাদক মামলার আসামিদের অব্যাহতি দেয়ার চেষ্টার অভিযোগে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের কর্মচারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।