নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকা থেকে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি হাবিবুর রহমান।
নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকা থেকে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি হাবিবুর রহমান।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামীকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছেন।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলি কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ১ হাজার ২৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল ও বার্মিজ চাকু হাতে অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।