চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্ধ একটি কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কারখানায় এ ঘটনা ঘটে। সাইমুন হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চট্টগ্রামে
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরি যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নগর ভবনে বগার উপস্থিতি এবং তাকে গ্রেপ্তারে মেয়রের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার উপজেলার কালাবিবির দিঘি এলাকায় এই দণ্ড দেন।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ হাজার টাকা মূল্যের ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭।
চট্টগ্রাম বন্দরনগরীর খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় শামিম নামে যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের সময় তার ব্যবহৃত অস্ত্রটি জব্দ করেছে পুলিশ।