নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে আমদানি-রফতানির জন্য স্ক্যানার বসানো হবে। কারণ বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই বন্দর। এর নি নিরাপত্তার জন্য স্ক্যানার বসানো প্রয়োজন। প্রতিমন্ত্রী আজ রোববার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন।
চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায় চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রোববার রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
দেশে সকল প্রকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বাসসহ গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো পারস্পরিক সুবিধার জন্য সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের জন্য নেপালকে প্রস্তাব দিয়েছেন।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
চট্টগ্রাম জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৬৬ জন নতুন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজে কাজ করার সময় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার এই ঘটনা ঘটে।মৃতরা হলেন জাহাজের টেকনিশিয়ান কেরালার বাসিন্দা জিষ্ণু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)।
চট্টগ্রামের অব্যাহত বৃষ্টিতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরের আকবরশাহ এলাকায় পাহাড়ধসে দুই বোনের মৃত্যু হয় এবং বিজয়নগর এলাকায় আরেকটি ধসের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়।
দুবাই থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা, ৯ কেজি সিসাসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।